কেন বেশির ভাগ নবী-রাসুল মধ্য প্রাচ্যেই এসেছিল ???

এটা ঠিক যে, সবচেয়ে বেশী যে সকল নবী-রাসুলদের সম্পর্কে আমরা জানি বা যাঁদের নিয়ে বেশী আলোচনা হয় তাঁরা মধ্যপ্রাচ্যেই এসেছিলেন। তবে "সব নবী রসুল মধ্য প্রাচ্যেই এসেছিলেন" একথা সঠিক নয়।

আল কুরআনে মাত্র অল্প ক\"জন নবীর কথাই উল্লেখ আছে। কিন্তু তাঁরা ছাড়াও বহু সংখ্যক নবী এই পৃথিবীতে যুগে যুগে এসেছিলেন বলে আমরা জানি।

আল কুরআনে উল্লেখ আছে, প্রত্যেক উম্মাতের জন্য আল্লাহর নবী-রাসুল প্রেরণ প্রসঙ্গে:

আল্লাহর ইবাদাত করার ও তাগুতকে বর্জন করার নির্দেশ দেয়ার জন্য আমি প্রত্যেক জাতির মধ্যেই রাসূল পাঠিয়েছি;…। (সুরা নাহল ৩৬)
তোমার পূর্বেও আমি অনেক রাসূল প্রেরণ করেছিলাম। (রা’দ ৩৮)
তোমার পূর্বে আমি পূর্বের অনেক সম্প্রদায়ের নিকট রাসূল পাঠিয়েছি। (সুরা হিজর ১০)
প্রত্যেক উম্মাতের জন্য রাসূল রয়েছে। (সুরা ইউনুস ৪৭)

Comments

Popular posts from this blog

রাসূল (স.)এর কবর মোবারক কে খনন করেছিল ?