রাসূল (স.)এর কবর মোবারক কে খনন করেছিল ?

★★★

রওজা শরীফ খননঃ-
\"\"হজরত আবু তালহা (রা.) উনার কবর মোবারাক খনন করেন। যে স্থানটিতে হুজুর (সা.) ওফাত হয়ে ছিলেন, পবিত্র দেহ মোবারক কিছুটা সরিয়ে সেই স্থানটিতেই কবর মোবারক খনন করা হয়।\"\" [ইবনে মাজাহ, সীরাতুন্নবী ২য় খণ্ড]


গোসল মোবারকঃ-
গোসল দিয়েছিলেন প্রধানতঃ হযরত আলী (রা.)। হজরত আব্বাস (রা.) পবিত্র দেহ মোবারক ধরে রেখেছিলেন। হজরত উসামা ইবনে যায়েদ (রা.) পানি ঢেলে দিয়েছেন। পানির যোগান দিয়েছেন হজরত ফজল ইবনে আব্বাস (রা.) এবং হজরত কাসাম ইবনে আব্বাস (রা.)। [তাবকাতে ইবনে সাদ ২য় খণ্ড, জমউল ফাওয়ায়েদ]

কাফন মোবারক
\"\"মহানবীকে (সা.) তিন টুকরা সাদা সুতী কাপড়ে কাফন দেওয়া হয়েছে।\"\" [বুখারি শরীফ কিতাবুল জানায়েজ]

জানাজা মোবারকঃ-
\"\"হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত, একবার সাহাবাগন জিজ্ঞেস করেছিলেন (ইয়া রাসুলুল্লাহ আপনার) জানাজা কিভাবে পড়া হবে? মহানবী বলেছিলেন, \"\"গোসল দেয়া এবং কাফন পরানোর পর দেহটি খাটিয়ার উপর রেখে কিছুক্ষনের জন্য তোমরা বাহিরে চলে যেও। সর্ব প্রথম আমার জানাজা পরবেন হজরত জিব্রাঈল (আ.)। এরপর পর্যায় ক্রমে আসবেন হজরত মিকাঈল, ইসরাফিল ও আজরাইল (আ.)। এরাও ফেরেশতাগণের জামাতসহ জানাজার নামাজ পড়বেন। এরা চলে যাওয়ার পরে তোমরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে একের পর এক জানাজা আদায় করতে থাকবে। তারপর আমার প্রতি দুরুদ ও সালাম পেশ করতে থাকবে।\"\" [যুরকানি, মাওয়াহেব ৮ম খণ্ড]

\"\"হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, মঙ্গলবার দিন মহানবীকে (সা.) কাফন পরানোর পর হুজরার মধ্যেই দেহ মোবারক একটি খাটিয়ার উপর রেখে দেয়া হল। তারপর লোকজন সারিবদ্ধ হয়ে হুজরার ভেতর প্রবেশ করে পৃথক পৃথক ভাবে জানাজা আদায় করতে লাগলেন। প্রত্যেকেই নিজ নিজ জানাজা পরতেন। কেউ কারো ইমাম ছিলেন না। হুজুর (সা.) তো ছিলেন সকলের ইমাম। উনার ইমামত কে করবে?\"\" [মুয়াত্তা ইমাম মালেক ২য় খণ্ড, ইবনে মাজাহ]
***

Comments